Monday, November 9

রাজধানীর ধানমন্ডি এলাকায় রিকশায় থাকা তিন তরুণীর ওপর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা তাদের একজনের কানের দুল ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়।

রোববার (৮ মার্চ) সন্ধ্যার দিকে ধানমন্ডি ৩ নম্বরের মিরপুর রোড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, তিন তরুণী একটি রিকশায় করে ধানমন্ডি এলাকায় যাচ্ছিলেন। এ সময় হঠাৎ এক ছিনতাইকারী রিকশার কাছে এসে তাদের একজনের কানের দুল ছিঁড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, আকস্মিক এ ঘটনায় তিন তরুণীই আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

Leave A Reply


Math Captcha
35 − = 26