Monday, November 9

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হয়েছেন। এ সময় তার সহযোগী আলমগীর হোসেনকেও আটক করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) অভিযান চালিয়ে হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন। তাদের বিরুদ্ধে হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে।

Leave A Reply


Math Captcha
1 + = 4