ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে গত আট দিনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত ঢাকা থেকে মোট ২৬৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে আজ শনিবার (৭ মার্চ) আরও ২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেবিচক সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি এবং ৬ মার্চ ৩৪টি ফ্লাইট বাতিল করা হয়।
আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—কুয়েতগামী ২টি, জাজিরা এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৬টি, কাতার এয়ারওয়েজের ৪টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি এবং এমিরেটস এয়ারলাইনসের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি ফ্লাইট।
চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

