Monday, November 9

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ-এর ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, “আজ ঐতিহাসিক ৭ মার্চ—ইতিহাস কেউ মুছতে পারবে না।”

শুক্রবার (৬ মার্চ) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টের সঙ্গে তিনি জাতির জনক শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশ যুক্ত করেন।

ফেসবুক পোস্টে সোহেল তাজ লেখেন,
“আজ ঐতিহাসিক ৭ মার্চ—ইতিহাস কেউ মুছতে পারবে না।”

এরপর তিনি বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের অংশ তুলে ধরেন, যেখানে বাঙালির মুক্তি ও স্বাধীনতার সংগ্রামের কথা উল্লেখ করা হয়েছে।

ভাষণের শেষাংশে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ঘোষণা—
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।”

উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দেওয়া এই ভাষণ বাঙালির স্বাধীনতা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। ২০১৭ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা UNESCO এই ভাষণকে “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার”-এ অন্তর্ভুক্ত করে।

Leave A Reply


Math Captcha
6 + 4 =