Monday, November 9

ইরানের সর্বোচ্চ নেতা Ali Khamenei-এর শাহাদাতের ঘটনায় রাজধানী ঢাকায় শোক মজলিস ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) ইরানের রাহবারের দফতরের বাংলাদেশ প্রতিনিধি অফিস, Al-Mustafa International University-এর বাংলাদেশ প্রতিনিধি দপ্তর এবং Bangladesh Imamiah Ulama Society-এর উদ্যোগে এ শোক মজলিস ও স্মরণসভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত Jalil Rahimi Jahanabadi। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলাদেশ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শাহাবুদ্দীন মাশায়েখী রাদ এবং ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেযা মীরমোহাম্মাদী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির সভাপতি ও খুলনা ইসলামি শিক্ষাকেন্দ্রের প্রিন্সিপাল হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ ইবরাহীম খলীল রাজাভী।

সভায় বক্তারা বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা বিশ্ব ব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তারা দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা থেকে দেশটির নিরপরাধ শিশুরাও রেহাই পাচ্ছে না এবং এ ধরনের হামলা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুতর আঘাত।

বক্তারা আরও বলেন, মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে এবং এর পরিণতি ভয়াবহ হতে পারে। পবিত্র রমজান মাসে এ হামলার মাধ্যমে ইসরাইল ও যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রূপের বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলেও মন্তব্য করেন তারা।

সভায় বক্তারা এই হামলাকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং সার্বভৌম রাষ্ট্রের মৌলিক নীতিমালার সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান।

এ সময় ঢাকাস্থ ইরান দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন দল ও সংগঠন বিক্ষোভ ও সমাবেশ করেছে। পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতার স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা আয়োজন করায় সংশ্লিষ্ট সংগঠন ও বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Leave A Reply


Math Captcha
28 + = 32