Monday, November 9

(এনসিপি)-এর রাঙ্গামাটি জেলা শাখার সাতজন নেতা দলীয় পদ থেকে একযোগে পদত্যাগ করেছেন। তারা তাদের পদত্যাগপত্র দলের কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়েছেন বলে জানা গেছে।

পদত্যাগ করা নেতারা হলেন—

  • যুগ্ম সদস্য সচিব উজ্জল চাকমা
  • সাংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা
  • সাংগঠনিক সম্পাদক মিশন চাকমা
  • সহ-সাংগঠনিক সম্পাদক ঊষাপ্রু মারমা
  • দপ্তর সম্পাদক প্রণয় বিকাশ চাকমা
  • সদস্য বিনয় চাকমা
  • সদস্য সুলেখা চাকমা

তাদের পদত্যাগপত্রের লিখিত কপি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পদত্যাগপত্রে উজ্জল চাকমা বলেন,

“অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলাম। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টিকে একসময় বহুমাত্রিক ও বহুত্ববাদে বিশ্বাসী দল মনে হয়েছিল। কিন্তু সাম্প্রতিক জাতীয় নির্বাচনকে ঘিরে দলটি তার স্বতন্ত্র আদর্শ থেকে সরে গিয়ে একটি বৃহৎ দলের সঙ্গে জোট গঠন করেছে।”

তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে তার পক্ষে সেই আদর্শ ধরে রাখা সম্ভব নয়। তাই তিনি দলীয় সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে রাঙ্গামাটি জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা বলেন, তিনি শুনেছেন জেলা কমিটির কয়েকজন নেতা পদত্যাগ করেছেন। তবে এখনো তার কাছে কোনো লিখিত আবেদন পৌঁছায়নি। তিনি জানান, একসঙ্গে এতজনের পদত্যাগের কারণ সাংগঠনিকভাবে খতিয়ে দেখা হবে।

Leave A Reply


Math Captcha
17 − = 9