Monday, November 9

কুমিল্লা-১ আসনের নবনির্বাচিত এমপি ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা ছাড়াই কঠোর হস্তে দমন করা হবে। তিনি জানান, সরকারের অবস্থান জিরো টলারেন্স নীতি এবং অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আরও বলেন, দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জনগণের সহযোগিতায় আগামী পাঁচ বছরে বিএনপির ৩১ দফা ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্যমুক্ত উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলা হবে।

সভায় দাউদকান্দি ইউএনও নাছরীন আক্তারের সভাপতিত্বে সরকারি কর্মকর্তারা নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা জানান। এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মকর্তাগণ।

Leave A Reply


Math Captcha
55 − 48 =