আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই কার্যক্রম।
রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলরত আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। এছাড়া দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।
আজ বুধবার (৪ মার্চ) যারা টিকিট সংগ্রহ করছেন, তারা আগামী ১৪ মার্চ ভ্রমণ করতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী—
- ১৪ মার্চের টিকিট বিক্রি হচ্ছে ৪ মার্চ
- ১৫ মার্চের টিকিট ৫ মার্চ
- ১৬ মার্চের টিকিট ৬ মার্চ
- ১৭ মার্চের টিকিট ৭ মার্চ
- ১৮ মার্চের টিকিট ৮ মার্চ
- ১৯ মার্চের টিকিট ৯ মার্চ
এবার ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করতে পশ্চিমাঞ্চলের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ঈদ সামনে রেখে ট্রেনে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

