Monday, November 9

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া-এর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে আসিফ মাহমুদ বলেন, “আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করব। পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়ে এসেছি।”

এর আগে সোমবার (২ মার্চ) বিকেলে বিএফআইইউ দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও বিভিন্ন নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে তার ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য চায়। জানা গেছে, একটি অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য সংগ্রহ করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Leave A Reply


Math Captcha
56 − = 48