Monday, November 9

ঢাকা, ২ মার্চ ২০২৬ – ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির।

সোমবার (২ মার্চ) তিনি এ চিঠি পাঠান বলে জানা গেছে। চিঠিতে শাহরিয়ার কবির দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কোনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হন। এছাড়া তিনি বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করেননি এবং এ বিষয়ে এখনো অনুশোচনামূলক কোনো বক্তব্য দেননি।

চিঠিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানো হয়, জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে রাষ্ট্রপতিকে সংসদের অধিবেশন আহ্বান বা উদ্বোধনী ভাষণ প্রদান থেকে বিরত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

এতে আরও উল্লেখ করা হয়, এই অনুরোধ শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং এটি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন বলেও দাবি করেন চিঠিদাতা আইনজীবী।

ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনকে কেন্দ্র করে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে এই চিঠি নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

Leave A Reply


Math Captcha
− 1 = 4