Monday, November 9

আল্লামা ইমাম হায়াত বলেছেন, “আমরা বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের পক্ষ থেকে আমাদের ঈমান ও আকীদার পার্থক্য থাকা সত্ত্বেও সকল ধর্ম, মত ও পথের মানুষকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা ইরানের চলমান শিয়াবাদি একক গোষ্ঠীবাদি স্বৈররাষ্ট্রব্যবস্থার বিরোধী হলেও, খুনি ট্রাম্প ও খুনি নেতানেয়াহো কর্তৃক ইরানের নেতা এবং তাঁর পরিবারের হত্যা কার্যক্রমকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “বিশ্বের সকল মানবিক মানুষের কাছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের আবেদন হলো—চলমান খুন, জুলুম, রাষ্ট্রীয় সন্ত্রাস, ধ্বংসযজ্ঞ ও স্বৈরদস্যুতার স্বৈররাজনীতি প্রত্যাখ্যান করুন এবং সব ধর্ম, মত ও পথের মানুষের জীবন, ধর্ম, রাষ্ট্র এবং সর্বজনীন মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হোন। মানবতার রাজনীতি এবং সকল মানুষের সমান নিরাপত্তা, স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা সব ধর্ম ও মতের মানুষের লক্ষ্য হওয়া উচিত।”

আল্লামা হায়াত মানবতার রাজনীতির ভিত্তিতে বলছেন, “বস্তুবাদি বিভেদ, বিদ্বেষ ও বৈষম্যের উর্ধে উঠে মানবসত্তার ভিত্তিতে অখণ্ড মানবিক ভালোবাসার মাধ্যমে মানবতার রাষ্ট্রবিপ্লব ও বিশ্ববিপ্লবই মানবতার মুক্তির একমাত্র উপায়।”

Leave A Reply


Math Captcha
8 + 2 =