রোববার (০১ মার্চ) দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় পার্বত্যমন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান জানিয়েছেন, ১৮০ দিনের মধ্যে কাপ্তাই হ্রদ খননসহ পার্বত্য জেলার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে এবং শিগগিরই এসব কাজ শুরু হবে।
সভায় তিনি আরও বলেন, ‘জেলা পরিষদের বিষয়েও শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে।’ মতবিনিময় সভায় জেলা প্রশাসক নাজমা আশরাফী, সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, শিক্ষাবিদ অঞ্জলিকা খীসাসহ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ উপস্থিত ছিলেন।
উপস্থিত ব্যক্তিবর্গ জেলার বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন। পার্বত্যমন্ত্রী সরকারের পরিকল্পনার খসড়া তুলে ধরেন এবং স্থানীয় উদ্যোগগুলোর গুরুত্ব ব্যাখ্যা করেন।
এর আগে সকালেই পার্বত্যমন্ত্রী একই স্থানে জেলার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

