Monday, November 9

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তাকে এবং তার সঙ্গে থাকা নেতৃবৃন্দকে ইফতারের আমন্ত্রণ জানানোর জন্য জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গুরুত্বপূর্ণ সময়ে সবাই একত্রিত হয়েছি। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। হাজারো মানুষের নির্যাতনের বিনিময়ে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি।’

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আজ অনেক প্রত্যাশা, আকাঙ্ক্ষা ও আশা নিয়ে আমাদের সবার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে। আসুন, আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি—আমাদের আগামী দিনের কাজ হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।’

Leave A Reply


Math Captcha
37 − 34 =