Monday, November 9

ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ির পরিবার।

প্রয়াত ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয় গণমাধ্যমকে জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

এদিকে জানা গেছে, ঘটনার সময় অভিনেতা জাহের আলভী নেপালে অবস্থান করছিলেন। স্ত্রীর মৃত্যুর ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত থাকায় এখনো গণমাধ্যমে কোনো বক্তব্য দেননি।

এর আগে ২০১০ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন জাহের আলভী ও আফরা ইবনাত ইকরা। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।

Leave A Reply


Math Captcha
31 + = 32