Monday, November 9

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সংসদ সদস্য হান্নান মাসউদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তার দুই সমর্থক আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলে যান। পৌঁছালে বেলাল মাঝির নেতৃত্বে সন্ত্রাসীরা তার গাড়িবহরে হামলা চালায়। খবর ছড়িয়ে পড়ার পর তার সমর্থকদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বেঁধে যায়। উভয়পক্ষ সড়কের দুই পাশে অবস্থান নেওয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

হান্নান মাসউদ বলেন, “প্রকল্প বাজারে হামলার ঘটনায় যারা দায়ী তাদের ধরার আগে আমি এখানে অবস্থান ছাড়ব না। ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলায় বেলাল মাঝি জড়িত ছিলেন।”

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। আহত সমর্থকদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Leave A Reply


Math Captcha
6 + 4 =