Monday, November 9

যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করে দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, মেয়াদ যেখানে আগে শেষ হবে সেখানে আগে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে কি না—এ বিষয়ে মন্ত্রী বলেন, সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না, সে বিষয়ে আগামী ১২ মার্চের প্রথম সংসদ অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রশাসকরা আমলাদের তুলনায় জনগণের সঙ্গে বেশি সম্পৃক্ত থাকায় অনেক ক্ষেত্রে তারা ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেখানে আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন–এর নির্বাচন প্রথমে অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য সিটি করপোরেশনগুলোতে নির্বাচন আয়োজন করা হবে।

Leave A Reply


Math Captcha
4 + 2 =