Monday, November 9

নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস দীর্ঘ ১৮ মাস অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার পর আগের কর্মস্থলে ফিরেছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার-এ যোগ দেন।

নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে বলা হয়, সকালে ইউনূস সেন্টারে পৌঁছালে তার দীর্ঘদিনের সহকর্মীরা তাকে বরণ করে নেন। সেখানে গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। পরে তিনি তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়।

তবে তিনি এখনো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-তেই অবস্থান করছেন। ২০০৬ সালে শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ চলতি মাস অথবা আগামী মাসে সরকারি বাসভবন ছেড়ে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনে ফিরতে পারেন বলে জানা গেছে।

Leave A Reply


Math Captcha
42 − 33 =