Monday, November 9

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন ফ্যাসিস্ট শাসনের যাঁতাকলে একুশ অবরুদ্ধ ছিল, তবে এবার একুশ মুক্ত। ফলে এবারের অনুভূতি ভিন্নরকম।

শুক্রবার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মাধ্যমে বিএনপির নতুন সরকার তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে। জনগণের প্রত্যাশাও এখন অনেক বেড়ে গেছে। তিনি বলেন, আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই তাঁদের লক্ষ্য।

তিনি আরও বলেন, একুশের মূল চেতনা ছিল বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠন। সেই চেতনার ভিত্তিতে নতুন করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মাতৃভাষা ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার অঙ্গীকার করে তিনি বলেন, নতুন একুশের প্রেরণা নিয়ে জনগণের কল্যাণে কাজ করতে সরকার সক্ষম হবে।

Leave A Reply


Math Captcha
66 − = 56