Monday, November 9

সদ্য বিদায়ি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর প্রেসসচিব হিসেবে দায়িত্ব পালন করা শফিকুল আলম নতুন চাকরিতে যোগ দিয়েছেন। তিনি একটি ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শফিকুল আলম। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তিনি নতুন ইংরেজি সংবাদপত্র ‘দ্য ডেইলি ওয়াদা’-এর সম্পাদক হিসেবে যোগদান করেছেন।

ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, “আমি একটি নতুন ইংরেজি সংবাদপত্র, ‘দ্য ডেইলি ওয়াদা’-এর সম্পাদক হিসেবে যোগদান করেছি। আপনাদের দোয়া এবং আশীর্বাদ কামনা করছি।”

এদিকে দেশে নতুন সরকার গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজও বন্ধ ঘোষণা করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
15 + = 21