Monday, November 9

বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে। রাষ্ট্রপতির উপস্থিতিতে, প্রধান উপদেষ্টা ও নতুন মন্ত্রিসভার সদস্যদের অংশগ্রহণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির সংসদীয় সভায় তারেক রহমানকে নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনিই হচ্ছেন দেশের নতুন প্রধানমন্ত্রী।

৫০ সদস্যের মন্ত্রিসভা

জানা গেছে, প্রায় ৫০ সদস্যের একটি মন্ত্রিসভা গঠন করা হচ্ছে। এর মধ্যে পূর্ণাঙ্গ মন্ত্রী ২৫ জন, প্রতিমন্ত্রী ২৪ জন এবং প্রধানমন্ত্রীসহ মোট সংখ্যা দাঁড়াচ্ছে ৫০।

মন্ত্রীদের মধ্যে দুজন এবং প্রতিমন্ত্রীদের মধ্যে একজন টেকনোক্র্যাট কোটায় স্থান পাচ্ছেন।

সম্ভাব্য পূর্ণাঙ্গ মন্ত্রীদের তালিকা

সম্ভাব্য পূর্ণাঙ্গ মন্ত্রীদের মধ্যে রয়েছেন—
মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
আমির খসরু মাহমুদ চৌধুরী,
সালাহউদ্দিন আহমদ,
ইকবাল হাসান মাহমুদ,
হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম),
আবু জাফর মো. জাহিদ হোসেন,
আব্দুল আউয়াল মিন্টু,
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়াকোবাদ,
মিজানুর রহমান মিনু,
নিতাই রায় চৌধুরী,
খন্দকার আব্দুল মুক্তাদির,
আরিফুল হক চৌধুরী,
জহির উদ্দিন স্বপন,
আফরোজা খানম রিতা,
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি,
আসাদুল হাবিব দুলু,
মো. আসাদুজ্জামান,
জাকারিয়া তাহের,
দীপেন দেওয়ান,
আ ন ম এহসানুল হক মিলন,
সরদার মো. সাখাওয়াত হোসেন,
ফকির মাহবুব আনাম,
শেখ রবিউল আলম।

টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে থাকছেন—
মোহাম্মদ আমিন উর রশীদ ও খলিলুর রহমান।

সম্ভাব্য প্রতিমন্ত্রীদের তালিকা

প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন—
এম রশিদুজ্জামান মিল্লাত,
অনিন্দ্য ইসলাম অমিত,
শরিফুল আলম,
শামা ওবায়েদ ইসলাম,
সুলতান সালাউদ্দিন টুকু,
কায়সার কামাল,
ফরহাদ হোসেন আজাদ,
আমিনুল হক (টেকনোক্র্যাট),
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন,
হাবিবুর রশিদ,
রাজিব আহসান,
আব্দুল বারী,
মীর শাহে আলম,
জুনায়েদ আব্দুর রহিম সাকি,
ইশরাক হোসেন,
ফারজানা শারমিন,
শেখ ফরিদুল ইসলাম,
নুরুল হক নুর,
ইয়াসের খান চৌধুরী,
এম ইকবাল হোসেইন,
এম এ মুহিত,
আহম্মদ সোহেল মঞ্জুর,
ববি হাজ্জাজ ও
আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

দপ্তর বণ্টন এখনো অনিশ্চিত

রীতি অনুযায়ী প্রধানমন্ত্রীর অধীনে সাধারণত প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বিভাগ থাকে। তবে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

Leave A Reply


Math Captcha
+ 66 = 75