Monday, November 9

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নবনির্বাচিত সংসদ সদস্যরা দলটির চেয়ারম্যান তারেক রহমান–কে সর্বসম্মতিক্রমে সংসদনেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন।

আজ জাতীয় সংসদে শপথ নেওয়ার পর বেলা ১১টা ৩০ মিনিটে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক হয়।

পরে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়। সেখানে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় সর্বসম্মতভাবে তারেক রহমানকে সংসদনেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এছাড়া সংসদীয় দলের প্রথম সভায় আরও গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বিএনপির কোনো সংসদ সদস্য ডিউটি-ফ্রি গাড়ি গ্রহণ করবেন না এবং সরকারিভাবে কোনো প্লটও নেবেন না।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, জনকল্যাণমুখী রাজনীতি ও স্বচ্ছতার প্রতিশ্রুতি রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave A Reply


Math Captcha
1 + 3 =