Monday, November 9

আমার বাংলাদেশ (এবি) পার্টি–এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া (ফুয়াদ) মন্তব্য করেছেন, বিএনপির যেসব নেতাকর্মী ‘নব্য আওয়ামী ফ্যাসিবাদী’ আচরণে জড়াচ্ছেন, তাদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমান–এর জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন,
‘আপনার দলের মধ্যে যদি তাদের নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনার পতন হাসিনার চেয়েও ভয়াবহ রকম হবে। আরেকটা গণ-অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকুন।’

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ছিলেন আসাদুজ্জামান ভূঁইয়া। তিনি অভিযোগ করেন, ভোটের দিন বাবুগঞ্জ ও মুলাদী এলাকায় প্রকাশ্যে ব্যালট বাক্স ছিনতাই, কেন্দ্র দখল, ভয়ভীতি প্রদর্শন ও জাল ভোটের একাধিক ঘটনা তারা স্বচক্ষে দেখেছেন।

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি অংশের পেশাদার ভূমিকার প্রশংসা করলেও সামগ্রিকভাবে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন,
‘প্রশাসনকে মনে করিয়ে দিতে চাই—বহু আইজি, সচিব, প্রধান নির্বাচন কমিশনারও জেলে ভাত খাইতেছে। আপনারাও সাবধান! আমরা কাউকেও ভুলে যাইনি। আপনারা কে কোথায় কোন ভূমিকা রাখছেন—খোদার কসম, এর হিস্যা একদিন আপনাদের দিতে হবে।’

Leave A Reply


Math Captcha
9 + 1 =