Monday, November 9

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের শপথ আগামী মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানায়, গেজেট প্রকাশের তিন দিন পর সংবিধানের ১৪৮(২ক) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এদিকে একই দিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ভারত, চীন, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন।

শপথ শেষে সংখ্যাগরিষ্ঠ দল তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে। পরে রাষ্ট্রপতি তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানাবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন মন্ত্রীদের জন্য গাড়ি ও সরকারি বাসভবন প্রস্তুত রাখা হয়েছে।

Leave A Reply


Math Captcha
6 + 1 =