Monday, November 9

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিপুল ভোটে জয়ী হয়ে দেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল হান্নান মাসউদ। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে শাপলা প্রতীকে নির্বাচন করেন।

একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন তাঁর বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক। তবে প্রয়োজনীয় ভোট না পাওয়ায় তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, আব্দুল হান্নান মাসউদ পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট। অন্যদিকে তাঁর বাবা পেয়েছেন মাত্র ৫০৫ ভোট।

নোয়াখালী-৬ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৯ হাজার ১৮৪ জন। মোট ভোট পড়েছে ১ লাখ ৭৪ হাজার ৩৩২টি, যার মধ্যে বাতিল ভোট ৫ হাজার ৩৬৭। ভোটদানের হার ছিল ৫১ দশমিক ৪০ শতাংশ।

এছাড়া ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৯২৫টি এবং ‘না’ ভোট পড়েছে ৫৩ হাজার ২৪৮টি।

Leave A Reply


Math Captcha
34 − = 25