Tuesday, November 10

গাইবান্ধার সদর উপজেলায় সুজন মহুরী (৪৫) নামে এক যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে বল্লমঝাড় ইউনিয়নের সার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুজন মহুরী বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামের শ্রী নিরঞ্জন কুমারের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সার বাজার এলাকায় কুড়াল দিয়ে কুপিয়ে সুজন মহুরীকে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

Leave A Reply


Math Captcha
45 + = 55