Tuesday, November 10

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর ‘বিজয়’ অর্জনের কথা উল্লেখ করে দেশবাসীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

বৃহস্পতিবার মধ্যরাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি সর্বশক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, “দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়।”

তিনি ১৯৭১ সালের শহীদদের স্মরণ করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, ইলিয়াস আলী, সুমনসহ প্রয়াত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি ‘জুলাই শহীদদের’ও স্মরণ করেন।

মির্জা ফখরুল তার পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের নেতাকর্মী এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া অন্তর্বর্তী সরকার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীকেও ধন্যবাদ জানান।

পোস্টের শেষে তিনি বলেন, “দায়িত্ব অনেক বেড়ে গেল। আমার জন্য দোয়া করবেন যাতে প্রতিশ্রুতি রক্ষা করতে পারি এবং আপনাদের জন্য কাজ করতে পারি।”

Leave A Reply


Math Captcha
− 2 = 5