Tuesday, November 10

ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে ৫ হাজার ২৩৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী শুক্রবার ভোর রাত পৌনে ৪টার দিকে এ ফল ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিএনপির মির্জা আব্বাস ১০৮টি কেন্দ্রে ৫৬ হাজার ৫৫২ ভোট এবং ২ হাজার ৮১৪টি পোস্টাল ভোটসহ মোট ৫৯ হাজার ৩৬৬ ভোট পান।

অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ১০৮টি কেন্দ্রে ৫১ হাজার ৫৭২ ভোট এবং ২ হাজার ৫৫৫টি পোস্টাল ভোটসহ মোট ৫৪ হাজার ১২৭ ভোট পান।

অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেফায়েত উল্লাহ (হাতপাখা) পেয়েছেন ১ হাজার ৪৩৬ ভোট এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) পেয়েছেন ৬০৮ ভোট।

ঢাকা-৮ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৭৫ হাজার ৪৭৪ জন। এর মধ্যে ১ লাখ ২০ হাজার ৪৮৪টি ভোট পড়ে। বাতিল হয় ২ হাজার ৮১৭টি ভোট। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৬৬৭।

পোস্টাল ভোটার ছিলেন ৮ হাজার ৯৯২ জন। এর মধ্যে ৬ হাজার ১২টি ভোট পড়ে, বাতিল হয় ৩২০টি।

Leave A Reply


Math Captcha
27 + = 30