Tuesday, November 10

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠনের পথে রয়েছে বিএনপি।

২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা ২০৭টি আসনে জয় পেয়েছেন।

বিজয়ীদের মধ্যে বিএনপি থেকে ছয়জন নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। তারা হলেন— মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল এবং নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।

চূড়ান্ত ফলাফল ঘোষণার অপেক্ষায় থাকলেও বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave A Reply


Math Captcha
22 − 15 =