ঢাকা-৮ আসনের (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) ১২টি কেন্দ্রে বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস এগিয়ে রয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এসব কেন্দ্রে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলাকলি প্রতীকের নাসীরুদ্দীন পাটওয়ারীর চেয়ে ৯২৬ ভোটে বেশি পেয়েছেন।
সূত্র জানায়, ১২টি কেন্দ্রে মির্জা আব্বাস পেয়েছেন মোট ৭ হাজার ৪২৩ ভোট, আর নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৬ হাজার ৪৯৭ ভোট।
সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর দেশজুড়ে কেন্দ্রভিত্তিক ভোট গণনা চলছে।

