Tuesday, November 10

নোয়াখালী-৬ (হাতিয়া): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রতিবেদক মিরাজ উদ্দিন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে চর ঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলা বাজার কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে দুর্বৃত্তরা মিরাজ উদ্দিন ও তাকে বহনকারী মোটরসাইকেলচালক মো. সাকিবকে কুপিয়ে আহত করে। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেয়।


বিভিন্ন এলাকায় পাল্টাপাল্টি হামলা

গতকাল বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাতিয়ার বিভিন্ন ইউনিয়নে ধানের শীষ ও শাপলা কলির সমর্থকদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে।

ওচখালী, বুড়িরচর, জাহাজমারা, নিঝুম দ্বীপ, সোনাদিয়া ও চর ঈশ্বর ইউনিয়নে সংঘর্ষে বিএনপি ও এনসিপির প্রায় অর্ধশত কর্মী-সমর্থক আহত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ৩৮ জন জরুরি বিভাগে চিকিৎসা নেন, চারজনকে ভর্তি রাখা হয়েছে। অধিকাংশের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক মো. ওয়াহিদুল হক।


পাল্টাপাল্টি অভিযোগ

এনসিপি-ঘনিষ্ঠ নেতা ইউসুফ রেজা অভিযোগ করেন, তাঁদের কর্মী-সমর্থকদের ওপর বিএনপি হামলা চালিয়েছে এবং কয়েকটি কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

অন্যদিকে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক খোকন অভিযোগ অস্বীকার করে বলেন, এসব ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

হাতিয়া থানার ওসি সাইফুল ইসলাম জানান, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
27 − = 21