বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হলে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৫ বছর পরে ফ্যাসিস্ট সরকারকে উৎখাতের মাধ্যমে আমরা আজ ভোট দিতে পারছি। এর মাধ্যমে দেশে একটি শুভদিনের সূচনা হলো।”
তিনি আরও বলেন, “এই নির্বাচন জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে।”
বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন, ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অনুষ্ঠিত এ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

