দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে। অনেকে ফজরের নামাজের পর কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
🔹 ভোট ও প্রার্থী তথ্য
- মোট ভোটার: ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন
- আসন: ২৯৯টি (একটি স্থগিত)
- মোট প্রার্থী: ২,০২৮ জন
- নারী প্রার্থী: ৮১ জন
- স্বতন্ত্র প্রার্থী: ২৭৫ জন
🔹 দলভিত্তিক প্রার্থী সংখ্যা
- বিএনপি: ২৯১ জন (ধানের শীষ)
- ইসলামী আন্দোলন বাংলাদেশ: ২৫৮ জন (হাতপাখা)
- জামায়াত: ২২৯ জন (দাঁড়িপাল্লা)
- জাতীয় পার্টি: ১৯৮ জন (লাঙ্গল)
- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৩২ জন (শাপলা কলি)
- স্বতন্ত্রদের মধ্যে ৭৬ জন ‘ফুটবল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন
🔹 কেন্দ্র ও পর্যবেক্ষক
- মোট ভোটকেন্দ্র: ৪২,৬৫৯টি
- বুথ: ২,৪৭,৪৮২টি
- দেশি পর্যবেক্ষক: ৫৫,৪৫৪ জন
- বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক: ৫৪০ জন
সবচেয়ে বেশি কেন্দ্র রয়েছে ঢাকা বিভাগে। গাজীপুর-২ আসনকে সবচেয়ে বড় নির্বাচনী এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে।

