বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে।
সরকার ও নির্বাচন কমিশন জানিয়েছে, দুটি ব্যালটে ভোটগ্রহণ ও পোস্টাল ব্যালট গণনার কারণে ফলাফল পেতে স্বাভাবিকের চেয়ে কিছুটা সময় বেশি লাগতে পারে।
🔹 ভোট ও নিরাপত্তা প্রস্তুতি
- সারা দেশে ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র
- ৪০% এর বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত
- নিরাপত্তায় ৯ লাখের বেশি সদস্য
- সেনাবাহিনী: ১,০৩,০০০
- নৌবাহিনী: ৫,০০০
- বিমানবাহিনী: ৩,৫০০
🔹 ভোটার ও প্রার্থী তথ্য
- মোট ভোটার: পৌনে ১৩ কোটি
- তরুণ ভোটার: ৪ কোটি ৯০ লাখ
- ভোটগ্রহণ কর্মকর্তা: ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন
- অংশগ্রহণকারী দল: ৫০টি (৬০টির মধ্যে)
- দলীয় প্রার্থী: ১,৭৫৫ জন
- স্বতন্ত্র প্রার্থী: ২৭৩ জন
- নারী প্রার্থী: ৮৩ জন
ইসি সচিব আখতার আহমেদ আগেই জানিয়েছেন, দুটি ব্যালট ও পোস্টাল ভোট গণনার কারণে ফলাফল ঘোষণায় কিছুটা বিলম্ব হতে পারে।

