Tuesday, November 10

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানী ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। ভোটের দিন সোয়াট, কে-নাইন ইউনিট সহ সব বিশেষায়িত ইউনিট মাঠে থাকবে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, ২৬,৫১৫ জন পুলিশ সদস্য নির্বাচনের বিভিন্ন দায়িত্বে মোতায়েন থাকবেন। ভোটকেন্দ্রে ভেতরের নিরাপত্তার পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্স দায়িত্বে থাকবে।

তিনি আরও বলেন, বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট, কে-নাইন ইউনিট ও ক্রাইম সিন ভ্যান যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে। রাজধানীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “নিশ্চিন্তে, নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে মৌলিক অধিকার প্রয়োগ করুন। পুলিশ আপনার পাশে রয়েছে।”

Leave A Reply


Math Captcha
11 − 1 =