আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল পরবর্তী দিন শুক্রবার সকালেই সারা দেশ থেকে আসা ভোট গণনা করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
এসময় তিনি বলেন, পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন ডিজিটাল ছিল, বাকিটা ম্যানুয়েল। ভোটের দিন বিকেল ৪টার মধ্যে যে পোস্টাল ভোট পৌঁছাবে শুধুমাত্র সেগুলো গণনা করা হবে। প্রত্যেকটি পোস্টাল ভোট সংসদীয় আসন অনুসারে গণনা করা হবে।
নিরাপত্তা বিষয়ে তিনি জানিয়েছেন, ভোটকেন্দ্রগুলোতে ত্রিস্তর নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং সিসি ক্যামেরার আওতায় রাখা হবে। এছাড়া, ভোটকেন্দ্র ঘিরে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে ৯ শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে।
দ্বৈত নাগরিকদের ভোটাধিকার বিষয়ে তিনি বলেন, দ্বৈত নাগরিক ভোট দিতে পারবে, তবে প্রার্থী হতে হলে অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত, যেখানে দেশের ২৯৯ আসনে ভোট হবে।

