আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ভোটারদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে তিনি বলেন, “যদি কেউ আপনাকে টাকা দেয় বা ভয় দেখায়, তাহলে ভোটটা যাকেই দেন, ওই হুমকিদাতা বা টাকা প্রদানকারীকে দেবেন না।”
ঢাকা-৯ আসনে তাসনিম জারা ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রধান প্রতিপক্ষ বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

