Tuesday, November 10

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট পেপার ও ব্যালট বক্স। নির্বাচন কমিশন জানিয়েছে, আজ বুধবার রাতের মধ্যেই ঢাকার বাইরের সব ভোটকেন্দ্রে ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে যাবে। আর ঢাকাসহ বড় শহরগুলোতে ব্যালট বক্স পৌঁছে যাবে আজ সন্ধ্যার মধ্যেই।

আগামীকাল ১২ ফেব্রুয়ারি, সকাল ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

দুটি ব্যালটে ভোট

এবার ভোটাররা দুটি আলাদা ব্যালট পেপারে ভোট দেবেন—

  • সাদা ব্যালট: সংসদ সদস্য নির্বাচনের জন্য
  • গোলাপি ব্যালট: গণভোটের জন্য

তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম জানান, নির্বাচনকে ঘিরে কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স—এই তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন,
‘যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, নির্বাচনকে বাধাগ্রস্ত করার শক্তি কারো নেই। কোথাও বিচ্ছিন্ন অপরাধ ঘটতে পারে—ডাকাতি বা খুন হতে পারে—কিন্তু নির্বাচন ব্যাহত করা সম্ভব হবে না।’

আইজিপি আরও জানান, প্রাথমিকভাবে সারা দেশে ৮ হাজার ৭৭০টি ভোটকেন্দ্রকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ১৬ হাজার কেন্দ্রকে মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
66 − 58 =