Tuesday, November 10

শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হাদির স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে রাজধানীর লালমাটিয়া এলাকায় অবস্থিত একটি রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হাদির পরিবারের হাতে তুলে দেন প্রধান উপদেষ্টা।

এর আগে, গত ২০ জানুয়ারি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ শহীদ হাদির পরিবারের জন্য ঢাকায় একটি ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি, হাদির ভাইকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে চুক্তিভিত্তিক দ্বিতীয় সচিব পদে নিয়োগ দেয় সরকার।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

Leave A Reply


Math Captcha
5 + 4 =