Tuesday, November 10

আর মাত্র দুই দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন ঘিরে সারা দেশে যখন রাজনৈতিক উত্তাপ চরমে, ঠিক তখনই নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেল ‘ম্যাডাম ফুলি’খ্যাত চিত্রনায়িকা শিমলাকে।

সোমবার দুপুরে ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে দেশের একদল শিল্পীকে রাস্তায় নামতে দেখা যায়। এ সময় শিমলার সঙ্গে ছিলেন সংগীতশিল্পী মনির খান ও রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান এবং অভিনেতা শাহেদ।

প্রচারণাকালে শিল্পীরা পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। ভোট চাওয়ার ফাঁকে গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন তারা।

এ সময় চিত্রনায়িকা শিমলা বলেন,
“আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। এখানে অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। তারাও ধানের শীষে ভোট দেওয়ার সম্মতি জানিয়েছেন।”

উল্লেখ্য, ১৯৯৯ সালে ‘ম্যাডাম ফুলি’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে শিমলার। প্রথম চলচ্চিত্রেই দর্শকপ্রিয়তার পাশাপাশি তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পরবর্তীতে তিনি আরও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে নিজেকে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন।

শিল্পীদের এমন সরাসরি নির্বাচনী প্রচারণা ভোটের মাঠে বাড়তি আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave A Reply


Math Captcha
75 + = 80