Tuesday, November 10

নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় নিজেকে শরীফ ওসমান হাদীর বোন হিসেবে পরিচয় দিয়ে বক্তব্য দেওয়া নারী শহীদ শরীফ ওসমান বিন হাদীর আপন ফুফাতো বোন—এমন দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির ডেপুটি চিফ অরগানাইজার ডা. মাহমুদা মিতু।

রবিবার (৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

পোস্টে ডা. মাহমুদা মিতু বলেন, “আজকে নাহিদ ইসলাম-এর নির্বাচনী জনসভায় শরীফ ওসমান হাদীর বোন বলে যিনি বক্তব্য দিয়েছেন, তিনি শহীদ শরীফ ওসমান বিন হাদীর আপন ফুফাতো বোন।”

তিনি আরও বলেন, “ওসমান হাদীর পিতার আপন ছোট বোন জনাবা হাসিনা বেগমের সুযোগ্য কন্যা হলেন আজকে বক্তব্য দেওয়া শবনম খাদিজা।”

ডা. মিতু দাবি করেন, “ওসমান হাদীর বোন বলে অপরিচিত কাউকে দিয়ে বক্তব্য দেওয়ানো হয়েছে—এমন সংবাদ যা বিভিন্ন গণমাধ্যমে এসেছে, তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।”

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, শবনম খাদিজার পিতা মাওলানা আব্দুর রশিদ এবং মাতা হাসিনা বেগম। তার নানা শফিজ উদ্দিন মুন্সী। শহীদ শরীফ ওসমান বিন হাদীর পিতা মরহুম শরীফ আব্দুল হাদী তার আপন মামা।

তিনি জানান, শবনম খাদিজার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার মধ্য কামবেতপুর এলাকায়।

ডা. মাহমুদা মিতু আরও বলেন, “আজকের জনসভাস্থলের কাছেই তার বাসা হওয়ায় তিনি ওসমান হাদীর বিচারের দাবিতে কিছু কথা বলার আগ্রহ প্রকাশ করেন। এরপর তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।”

Leave A Reply


Math Captcha
38 − = 34