Tuesday, November 10

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুজ্জামান বাবরের কন্যা তাসফিয়া জামান বলেছেন, বাবার সঙ্গে যখনই কথা হয়, তিনি সবসময় উন্নয়নের কথা বলেন। পড়ালেখা, চাকরি, ব্যবসা—সবকিছুতেই কিভাবে উন্নয়ন করা যায়, তা নিয়েই বাবার চিন্তা। শুধু মদন নয়, সারা দেশের উন্নয়ন নিয়েই তার ভাবনা রয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে যুবদলের আয়োজনে ভোটারদের সঙ্গে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

তাসফিয়া জামান বলেন, “আজ আমি আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। আপনাদের সামনে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এবং আগামী ১২ তারিখ আমার বাবার সঙ্গে থেকে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন।”

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবনী, মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, সহসভাপতি আবু তাহের আজাদ এবং যুবদলের সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা।

Leave A Reply


Math Captcha
− 7 = 2