Tuesday, November 10

ফরিদপুরে পরকীয়া প্রেমের জেরে মা সেতু বেগম তার কন্যা ফারিয়াকে শ্বাসরোধে হত্যা করেছেন। ১৬ দিন লুকিয়ে রাখা মরদেহ শনিবার (৭ ফেব্রুয়ারি) ট্রাংকের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের কাছে সেতু বেগম স্বীকার করেছেন, গত ২২ জানুয়ারি তিনি কন্যাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে ট্রাংকে লুকিয়ে রাখেন এবং পরকীয়া প্রেমিক মিরাজ মোল্লার সঙ্গে পালিয়ে যান। এরপর ফরিদপুরে প্রেমিকের মামার বাড়িতে আটক হওয়ার পর পরিবারের জিজ্ঞাসাবাদের মুখে হত্যার কথা স্বীকার করেন।

গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু জানান, মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলায় অভিযুক্ত মা আটক হলেও পরকীয়া প্রেমিকের গ্রেফতারে অভিযান চলছে।

পরিবার ও স্থানীয়রা ঘাতক মায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

Leave A Reply


Math Captcha
9 + 1 =