Tuesday, November 10

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বর্তমানে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে তারা স্বার্থন্বেষী মহল। তিনি বলেন, দাঁড়িপাল্লার একপাশে গোপনে আমেরিকা, অন্যপাশে ভারত রয়েছে; এই ব্যবস্থায় কোনো “ইনসাফ” নেই।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশে জনগণ আমেরিকার বা ভারতের ইনসাফ দেখতে চায় না; তারা ইসলামের ইনসাফ দেখতে চায়।

রেজাউল করীম নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে বলেন, “যদি ইসলামী আন্দোলন বিজয়ী হয়, আমরা ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবো। প্রচলিত আইনের কারণে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা উন্নয়নের ফুলঝুরি দেখাতে পারি না, তবে কোনো নিরপরাধ মানুষ দেশ ছাড়তে বাধ্য হবে না। প্রতিটি ভোট হাতপাখা প্রতীকে পড়লে ইসলামের পক্ষে শক্তি বৃদ্ধি পাবে।”

সভায় সভাপতিত্ব করেন মুফতি আব্দুল মালেক আনোয়ারী, বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার, হাবিবুর রহমান মিসবাহ, উপজেলা আহ্বায়ক আবুল হোসেন হাওলাদার এবং মাওলানা নুরুল আমিন প্রমুখ।

Leave A Reply


Math Captcha
88 − = 78