Tuesday, November 10

ইনকিলাব মঞ্চের কর্মসূচির সময় পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষ নিয়ে কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ প্রচার করার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম শনিবার নিজ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘দেশের গণমাধ্যম গত ১৮ মাস অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করেছে, কিন্তু এখনও মৌলিক সাংবাদিকতায় যাচাই-বাছাইয়ে ব্যর্থতার উদাহরণ দেখা যাচ্ছে।’

প্রেসসচিব জানিয়েছেন, শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে কর্মসূচির সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন। কিন্তু তার ফেসবুক পোস্টে ‘গুলিবিদ্ধ’ হওয়ার দাবি ভাইরাল হয়ে গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শফিকুল আলম বলেন, ‘ঢাকা মহানগর পুলিশ নিশ্চিত করেছে, ঘটনাস্থলে কোনো গুলি ছোড়া হয়নি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালও নিশ্চিত করেছে যে জাবেরসহ কোনো আন্দোলনকারী গুলিবিদ্ধ হননি।’

তিনি সাংবাদিকদের সতর্ক করে বলেন, ‘ভুল সংবাদ সহিংসতা উসকে দিতে পারে, দাঙ্গা সৃষ্টি করতে পারে এবং জনজীবনে অরাজকতা ডেকে আনতে পারে।’ শফিকুল আলমের মন্তব্যে দেখা যায়, সরকারের লক্ষ্য সঠিক তথ্য নিশ্চিত করা এবং বিভ্রান্তিমূলক সংবাদ রোধ করা।

Leave A Reply


Math Captcha
72 − = 68