Tuesday, November 10

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঝালকাঠিতে নির্বাচনী জনসভায় অংশ নিতে গিয়ে ব্যতিক্রমী এক মুহূর্তের সৃষ্টি করেছেন। জনসভা মঞ্চে এক স্থানীয় ব্যক্তির কাছ থেকে শীতল পাটি উপহার পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে মঞ্চেই শুয়ে পড়েন।

তবে কিছুক্ষণ পরই তিনি উঠে দাঁড়িয়ে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এ ঘটনা ঘটে।

দীর্ঘদিনের ফ্যাসিবাদী সরকারের পতনের পর জামায়াতে ইসলামীর শীর্ষ এই নেতা তৃতীয়বারের মতো ঝালকাঠি সফরে এসেছেন। তার এই সফরকে ঘিরে জেলার দুটি সংসদীয় আসনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়। দলীয় সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠিতে জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
46 + = 56