Tuesday, November 10

বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই বছর একুশে পদক পাচ্ছেন চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, সংগীতে প্রয়াত আইয়ুব বাচ্চু, নৃত্যে অর্থি আহমেদ এবং জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেইজ।

শোবিজের এই চারজনের বাইরে পদকপ্রাপ্তরা হলেন:

  • অধ্যাপক মো. আব্দুস সাত্তার (চারুকলা),
  • মেরিনা তাবাসসুম (স্থাপত্য),
  • ইসলাম উদ্দিন পালাকার (নাট্যকলা),
  • শফিক রেহমান (সাংবাদিকতা),
  • অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার (শিক্ষা),
  • তেজস হালদার যস (ভাস্কর্য)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আনুষ্ঠানিকভাবে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। তিনি বলেন, শিল্পকলা ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করতেই এ পদক প্রদান করা হচ্ছে।

এবারের পদকপ্রাপ্তদের মনোনয়ন বিভিন্ন মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় ও জেলা প্রশাসক থেকে আহ্বান করা হয় এবং যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা ঘোষণা করা হলো।

উল্লেখ্য, প্রতি বছর ভাষা আন্দোলন, শিল্পকলা, মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা, রাজনীতি ও সাহিত্যসহ নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক প্রদান করা হয়।

Leave A Reply


Math Captcha
+ 45 = 52