Tuesday, November 10

বিএনপির বরিশাল বিভাগীয় জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তাকে এক নজর দেখতেই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে বরিশাল বেলস পার্ক।

বুধবার দুপুর ১২টায় বরিশাল স্টেডিয়ামে হেলিকপ্টারযোগে এসে অবতরণ করেন তারেক রহমান। এরপর সেখান থেকে গাড়িবহরে করে দুপুর ১২টা ২০ মিনিটে তিনি বরিশাল বেলস পার্কে আয়োজিত জনসভা মঞ্চে পৌঁছান।

মঞ্চে পৌঁছানোর পথে সড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তারেক রহমান হাত নেড়ে নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানান।

এর আগে সকাল ১১টায় বরিশাল বেলস পার্কে জনসভা শুরু হয়। ইতোমধ্যে বরিশাল বিভাগের ছয়টি জেলা থেকে আগত বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জনসভার শুরুতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বক্তব্য রাখেন। দীর্ঘ প্রায় দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আবেগের প্রকাশ লক্ষ্য করা গেছে।

Leave A Reply


Math Captcha
+ 68 = 75