Tuesday, November 10

সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের নিবন্ধিত হজযাত্রীরা ২০২৬ সালের হজের জন্য ভিসার আবেদন আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু করতে পারবেন। সৌদি আরবের নুসুক মাসার সিস্টেমের মাধ্যমে আবেদন প্রক্রিয়া চলবে ২০ মার্চ পর্যন্ত।

ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজে যেতে ইচ্ছুক সকল হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা বর্তমানে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চলমান রয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীদের অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে নির্ধারিত টিকা গ্রহণ করতে হবে এবং তার ভিত্তিতে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী এবার হজে যেতে পারবেন না।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিবন্ধিত সব হজযাত্রীকে ২০ মার্চের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকা গ্রহণের মাধ্যমে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। এরপরই তারা নুসুক মাসার সিস্টেমে ভিসার জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জনস্বার্থে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই নির্দেশনা জারি করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
50 + = 57