বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জেল-জুলুম ও নির্যাতনের মধ্য দিয়ে তার জীবনের ১৫টি বছর কেটে গেছে। এখন ভোট দেওয়ার সুযোগ এসেছে, এই সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে পারলে মানুষ সঠিক নেতৃত্ব বেছে নিতে পারবে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মানবকল্যাণ পরিষদ হলরুমে ডেইরি অ্যাসোসিয়েশন মালিক সমিতির আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “রাজনীতিবিদরা চোর—এমন কথা অনেকেই বলেন। কিন্তু আমার বিষয়ে এখনো কেউ এমন অভিযোগ তুলতে পারবেন না। আল্লাহর হুকুমে আমি সব সময় অসৎ কাজ থেকে নিজেকে বিরত রেখেছি। এ কারণেই আমার বুকের জোর অনেক বেশি।”
তিনি আরও বলেন, “আমি সততার সঙ্গে রাজনীতি করছি। তাই আমি নিজের কাছেও পরিষ্কার, আল্লাহর কাছেও পরিষ্কার।” এ সময় তিনি সবার কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন।
ভোটে নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের সমস্যার সমাধানে কাজ করার আশ্বাস দেন বিএনপি মহাসচিব।

