Tuesday, November 10

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা-৮ আসনের এনসিপি প্রার্থী ও দলের মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রহস্যজনক পোস্ট করেছেন। বুধবার (২৮ জানুয়ারি) তিনি পোস্টে উল্লেখ করেন, “উনি ভারতীয় প্ল্যান নিয়ে বাংলাদেশে এসেছে। সবাই সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে অংশ নিন।”

কাকে উদ্দেশ্য করে তিনি মন্তব্য করেছেন তা স্পষ্ট করেননি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মন্তব্যটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে করা হতে পারে। কারণ, তারেক রহমান ইংল্যান্ড থেকে দেশে ফেরার পর পূর্বাচলে আয়োজিত এক সমাবেশে বলেছেন, “আই হ্যাভ অ্যা প্ল্যান”, যা নিয়ে প্রতিপক্ষ দলগুলো বিভিন্ন প্রত্যক্ষ ও পরোক্ষ সমালোচনা জানিয়েছে।

নির্বাচন ঘিরে দেশে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরো উত্তপ্ত হচ্ছে। বিশেষ করে বিএনপি ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে। এরই ধারাবাহিকতায়, গতকাল বুধবার শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম বিএনপি নেতাকর্মীদের হামলায় নিহত হয়েছেন।

এর আগে, মঙ্গলবার রাজধানীর কাকরাইলে অবস্থিত হাবিবুল্লাহ বাহার কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেও বিএনপি নেতাকর্মীদের হামলার শিকার হন। এসব ঘটনার পর রাজনৈতিক মহলের ধারণা, নাসীরুদ্দীনের ফেসবুক পোস্টে তারেক রহমানকে উদ্দেশ্য করে সতর্কতা ও ইঙ্গিত রয়েছে।

Leave A Reply


Math Captcha
59 − 50 =